Greenba 1.8 EC (Abamectin 1.8% EC)

গ্রীনবা ১.৮ ইসি

এবামেক্টিন ১.৮%

(Abamectin 1.8% EC)

 

ফরমুলেশনের ধরন: ইসি

গ্রীনবা ১.৮ ইসি এর প্রতি ১ লিটারে ১৮ মিলি এবামেক্টিন বিদ্যমান।

 

এবামেক্টিন

এবামেক্টিন কীটনাশক হিসেবে ব্যবহার করা হলেও এর সাথে সাথে বিভিন্ন মাইটস প্রতিরোধেও কার্যকর। এটি এভারমেক্টিন গ্রুপের কীটনাশক হওয়ায় অন্য কীটনাশকের মত এটিও পোকার নার্ভাস সিস্টেমকে অকেজো করে পোকার মৃত্যু ঘটায় এবং ফসলকে রক্ষা করে।

এবামেক্টিন হল স্পর্শক ও পাকস্থলীয় গুণসম্পন্ন কীটনাশক কিন্তু নন-সিস্টেমিক, যার জন্য এই কীটনাশককে গাছের চারদিকে সমান ভাবে স্প্রে করে দিতে হয়।

 

প্যাক সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি, ৪০০ মিলি

গ্রীনবা ১.৮ ইসি ব্যবহারের সুবিধা

  • স্পর্শ ক্রিয়া সম্পন্ন কীটনাশক বলে সরাসরি শরীরের সংস্পর্শে আসা মাত্র পোকা মারা যায়।
  • পাকস্থলীয় ক্রিয়া সম্পন্ন কীটনাশক তাই স্প্রে করা পাতা, ডগা ইত্যাদি থেকে রস খাবার সাথে সাথে পোকা মারা যায়।
  • মাকড়দমনে সবচেয়ে কার্যকর।

গ্রীনবা ১.৮ ইসি এর ফরমুলেশন ইসি, ইমালসিফাইয়েবল কনসেন্ট্রেট (ইসি/EC) একটি তৈলাক্ত তরল ফরমুলেশন। যা জৈব দ্রাবক যেমন বেনজিন, টলুইন ইত্যাদিতে নির্দিষ্ট পরিমাণে কীটনাশক দ্রবীভূত করে তৈরি করা হয় এবং এতে থাকে সার্ফ্যাক্ট্যান্টস।

এই কীটনাশক ব্যবহারের আগে পানির সাথে মেশানো হয়। যা তেল ফোঁটাগুলির ভিতরে কীটনাশক ধারণ করে এবং একটি তেল জলের ইমালসন স্বতঃস্ফূর্তভাবে গঠন করে।

জৈব দ্রাবকে কীটনাশক দ্রবীভূত থাকায় ব্যবহারের আগে পানির সাথে মেশানো হলেও এর কার্যকারিতা অটুট থাকে। সার্ফ্যাক্ট্যান্টস থাকায় এটি বেশি জায়গা জুড়ে ছড়িয়ে যায়। এই দুইটি গুণের কারনে কৃষকদেরখরচ অনেক কমে যায়।

 

ইমালসিফাইয়েবল কনসেন্ট্রেট (ইসি/EC) কীটনাশক প্রয়োগের জন্য নিম্নলিখিত সুবিধা রয়েছে:

  1. সহজ প্রক্রিয়াজাতকরণের প্রয়োজনীয়তা,
  2. নিম্ন সরঞ্জামের প্রয়োজনীয়তা,
  3. সক্রিয় উপাদানগুলির উচ্চ মাত্রা,
  4. অধিক স্টোরেজ স্থায়িত্ব,
  5. সুবিধাজনক ব্যবহার এবং
  6. উচ্চ জৈবিক ক্রিয়াকলাপ

 

প্রয়োগমাত্রা ও ব্যবহার বিধি:

 

ফসলের নাম
 
পোকার নাম
 
৫ শতাংশ জমির জন্য (১০ লিটার পানিতে)
 
হেক্টর প্রতি
 
বেগুনলাল মাকড়১২ মিলি৬০০ মিলি
চালাল মাকড়২৫ মিলি১.২৫ লিটার
ধানবাদামী গাছ ফড়িং২০ মিলি১ লিটার
তুলাবলওয়ার্ম৩০ মিলি১.৫ লিটার

Greenba 1.8 EC (Abamectin 1.8% EC)