কলার পানামা রোগ (Panama Disease of Banana)
লক্ষণঃ
qএ রোগে প্রথমে বয়স্ক পাতার কিনারা হলুদ হয় এবং পরে কচি পাতাও হলুদ রং ধারণ করে।
qপরে পাতা বোটার কাছে ভেঙ্গে নিচের দিকে ঝুলে পড়ে ও গাছ মারা যায়।
qকোন কোন সময় গাছ লম্বালম্বিভাবে ফেটেও যায় এবং ভিতরের ভাস্কুলার বান্ডেল হলদে বাদামি বর্ণ ধারণ করে।
গ্রীন বাংলা এগ্রোভেট লিঃ এর সমাধানঃ
qআক্রান্ত গাছগোড়া সহ উঠিয়ে পুড়ে ফেলা।
qফাঁকা স্থানে নতুন রোগমুক্ত চারা রোপণ করা।
qবাগান পরিস্কার রাখা । 
qগাছের গোড়ায় এবং সমস্ত গাছে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমনঃ অর্গাজিম ৫০ ডব্লিউ পি প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম হারে মিশিয়ে গাছের গোড়ায় ৭-১০ দিন পরপর ৪-৫ বার স্প্রে করতে হবে।