ড্রাগন গাছের থ্রিপস পোকা
ক্ষতির
ধরণ
Ø কচি ডগা, কাণ্ড এবং
ফুলের কুঁড়ি থেকে দলবদ্ধভাবে রস চুষে খায়।
Ø রস চুষে খাওয়ার ফলে
আক্রান্ত ডগা বা কুঁড়ি কুঁকড়ে যায় এবং গাছ ফ্যাকাশে হয়ে যায়।
Ø জাব পোকা এক ধরণের
মিষ্টি আঠালো রস (Honeydew) নিঃসরণ করে, যাতে কালো ছত্রাক
বা 'সুটী মোল্ড' জন্মায়।
Ø এরা ভাইরাস রোগের
বাহক হিসেবে কাজ করে, যা পুরো বাগানে রোগ ছড়িয়ে দেয়।
আক্রমণ পর্যায়
q কুঁড়ি ও ফুল পর্যায়:
থ্রিপস মূলত ফুল ফোটার সময় এবং কুঁড়ি অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।
q ফল গঠন পর্যায়: ফল
যখন ছোট থাকে (মার্বেল আকৃতির), তখন এরা ফলের ত্বকের নিচ থেকে রস চুষে নেয়।
q নতুন ডগা পর্যায়:
গাছের কচি ডগা বের হওয়ার সময় এরা আক্রমণ করে ডগাগুলোকে বিকৃত করে ফেলে।
গ্রীন
বাংলা এগ্রোভেট লিঃ এর সমাধানঃ
ü জি-প্রিড ২০ এস এল:
প্রতি ১০ লিটার পানিতে ৫ মিলি হারে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।
ü ফড়িং ৮০ ডব্লিউ ডি জি: প্রতি ১০ লিটার পানিতে ৫ গ্রাম হারে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।
ü সাইক্লোবন্ড ৫৫ ইসি:
প্রতি ১০ লিটার পানিতে ২০ মিলি হারে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।