ঢেঁড়শের গোড়া পচা রোগ
লক্ষণঃ
Ø চারার গোড়া বা শিকড় পচে ঢলে পড়ার মাধ্যমে এ রোগের লক্ষণ প্রকাশ পায়।
Ø আক্রান্ত চারার গোড়ার চারদিকে বাদামি বর্ণের পানিভেজা দাগ দেখা যায়।
Ø আক্রমণের দুই দিনের মধ্যে চারা গাছটি ঢলে পড়ে ও আক্রান্ত অংশে তুলার মতো সাদা মাইসেলিয়াম দেখা যায় ও অনেক সময় সরিষার মত ছত্রাকের অনুবীজ পাওয়া যায়।
Ø চারা টান দিলে সহজে মাটি থেকে উঠে আসে।
গ্রীন বাংলা এগ্রোভেট লিঃ এর সমাধানঃ
Ø কার্বান্ডিজম জাতীয় ছত্রানাশক অর্গাজিম ৫০ ডব্লিউ পি প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম হারে মিশিয়ে ৭ দিন পরপর ৩ বার গাছের গোড়ায় ও মাটিতে স্প্রে করতে হবে।
Ø আক্রমণ বেশি হলে প্রথম থেকে প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে অর্গাজিম প্লাস মিশিয়ে স্প্রে করুন।