ধানের খোলপোড়া রোগ (Rice Sheath Blight)
ক্ষতির ধরণঃ
•
এ
রোগে প্রাথমিক অবস্থায় পানির উপরিভাগে খোলের উপর পানি ভেজা হালকা সবুজ রঙের দাগ পড়ে।
•
ডিম্বাকৃতি
বা বর্তুলাকার এসব দাগ প্রায় ১ সেন্টিমিটার লম্বা হয় এবং বড় হয়ে দাগগুলো ২-৩ সেন্টিমিটার
পর্যন্ত বড় হতে পারে।
•
কয়েকটি
দাগ পরে একত্রে মিশে যায়, তখন আক্রান্ত খোলটার উপর ছোপছোপ দাগ মনে হয়।
•
অনুকুল
এবং আর্দ্র পরিবেশে আক্রান্ত কান্ডের নিকটবর্তী পাতাগুলোও আক্রান্ত হতে পারে।
•
সাধারণতঃ
ফুল হওয়া থেকে ধান পাকা পর্যন্ত রোগের লক্ষণ স্পষ্ট দেখা যায়।
•
আক্রান্ত
জমি মাঝে মাঝে পুড়ে বসে যাওয়ার মত মনে হয়। রোগের প্রকোপ বেশি হলে ধান চিটা হয়ে যায়।
গ্রীন বাংলা এগ্রোভেট লিঃ এর সমাধানঃ
•
ধানের
খোলপোড়া রোগের কার্যকরী বালাইনাশক হল- জিটাভো ৫৩৫ এসসি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে
মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতিমাত্রা ২০০ মিলি।
•
অথবা
কেমোজল ৩৮০ এসসি ১৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।
একর প্রতিমাত্রা ৩০০মিলি।
• অথবা সুপ্রাজল ২৫০ ই সি ২০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।