placeholder

শিমের মোজাইক রোগ

ক্ষতির ধরণঃ

Ø আক্রান্ত গাছের পাতায় পর পর হালকা ও গাঢ় সবুজ   ও হলদে  রঙের দাগ পড়ে।

Ø  পাতায় সবুজ হলুদের মিশ্রণ দেখা যায় যা দেখতে মোজাইকের মত।

Ø  আক্রান্ত গাছের পাতা ছোট হয়ে যায়।

Ø  সমস্ত পাতা হলুদ হয়ে যায়।

Ø  আক্রমণের মাত্রা বেশী হলে সমস্ত গাছই হলুদ হয়ে যায়।

Ø  ফুল ফল ধারণ ক্ষমতা কমে যায়।

Ø  এ রোগে আক্রান্ত গাছ মরে না, কিন্তু মৌসুমের শেষ পর্যন্ত এভাবেই বেঁচে থাকে।

 

v সুস্থ গাছ হতে বীজ সংগ্রহ করে লাগাতে হবে।

v রোগ সহনশীল জাত যেমন বারি শিম ৪,,,,৮ চাষ করতে হবে।

v রোগের প্রাথমিক অবস্থায় আক্রান্ত গাছ তুলে পুড়ে ফেলতে হবে।

v ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক (যেমন জি-প্রিড ২০ এসএল) প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে মিশিয়ে ৭ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে