শিমের শুষ্ক শিকড় পচা রোগ
ক্ষতির ধরণঃ
q মাটি চারা বের হওয়ার ১-২ সপ্তাহ পর থেকে শিকড়ে এ রোগ দেখা দিতে থাকে।
q প্রথমে প্রধান মুলে লালচে দাগ উৎপন্ন।
q এ রঙ আস্তে আস্তে বাদামী হয়।
q আক্রান্ত গাছের মুলরোম ও ছোট ছোট শাখামূল মরে যায় এবং গোড়া থেকে নতুন মূল গজাতে থাকে।
q পরে মূলে ফাটল দেখা দিতে থাকে এবং মূল শুকিয়ে যায়।
q প্রধান মূল মরে যায় ও কান্ডের নীচের অংশ ফাপা হয়।
q আক্রান্ত গাছ ছোট আকৃতির হয়।
q শুষ্ক আবহাওয়ায় পাতা হলুদ হয়ে যায়।
q গাছ ঢলে পড়ে ও মারা যায়
গ্রীন বাংলা এগ্রোভেট লিঃ এর সমাধানঃ
q রোগ সহনশীল জাত যেমন বারি শিম ৪,৫,৬,৭,৮ চাষ করতে হবে।
q ফসলের পরিত্যক্ত ও রোগাক্রান্ত গাছ তুলে পুড়ে ফেলতে হবে
q কারবেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক (যেমন অর্গাজিম ৫০ ডব্লিউ পি) প্রতি কেজি বীজে ২.৫ গ্রাম হারে মিশিয়ে শোধন করতে হবে।
q রোগ দেখামাত্র কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক (যেমন অর্গাজিম ৫০ ডব্লিউ পি) প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে ৭-১০ দিন পর পর গাছের গোড়ায় মাটিতে ২-৩ বার স্প্রে করতে হবে।