শিমের সাদা গুড়া বা পাউডারী মিলডিউ রোগ
ক্ষতির ধরণঃ
১। শিম গাছ আক্রান্ত হলে পাতার উভয় পৃষ্ঠে গোলাকৃতি পাউডারের মতো দাগ পড়ে।
২। ধীরে ধীরে তা সব পাতায় ছড়িয়ে পড়ে।
৩। পাতাগুলো ধীরে ধীরে বাদামী রঙের হয়।
৪। শেষ পর্যন্ত পাতা ঝরে পড়ে।
গ্রীন বাংলা এগ্রোভেট লিঃ এর সমাধানঃ
v রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে।
v ফসল সংগ্রহের পর অবশিষ্টাংশ এবং আবর্জনা পুড়ে ফেলতে হবে
v কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক (যেমন অর্গাজিম ৫০ ডব্লিউ পি) প্রতি কেজি বীজে ২.৫ গ্রাম হারে মিশিয়ে শোধন করতে হবে।
v সুষম সার ব্যবহার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
v দ্রুত বেগে পানি স্প্রে করতে হবে, এতে ছত্রাকের স্পোরগুলি মাটিতে পড়ে যায় এবং রোগের আক্রমণ কম হয়।
v রোগ দেখা মাত্রই সালফার জাতীয় ছত্রাকনাশক (যেমন মাইটিভিট ৮০ ডব্লিউ ডি জি) প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে অথবা প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক (যেমন সুপ্রাজল ২৫০ ইসি) প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে মিশিয়ে ৭-১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।