placeholder
বুনন ৭৫ ডব্লিউ পি কার্বোক্সিন ৩৭.৫% + থিরাম ৩৭.৫%

প্রতি কেজিতে ৩৭৫ গ্রাম  কার্বোক্সিন এবং ৩৭৫ গ্রাম থিরাম সক্রিয় উপাদান বিদ্যমান আছে

বুনন ৭৫ ডব্লিউ পি  স্পর্শক ও সিস্টেমিক গুণসম্পন্ন একটি আধুনিক ছত্রাকনাশক যা বীজ ও মাটিবাহিত রোগ দমনে অত্যন্ত কার্যকর। বুনন ৭৫ ডব্লিউ পি বীজ শোধনে ব্যবহার করে ফসলের  বীজের ভিতরের ও বাইরের জীবাণু সহ বিভিন্ন রোগ দমনে কার্যকর ভুমিকা রাখে। এটি ফসলের বিভিন্ন রোগ প্রতিরোধের পাশাপাশি অঙ্কুরোদ্গম দ্রুত ও সর্বাধিক হতে সহায়তা করে ফলে ফলন বৃদ্ধি পায়।

প্রয়োগমাত্রা ও ব্যবহারবিধিঃ

ফসলের নাম

বালাই

মাত্রা

পাট

কান্ড পচা

         ৪ গ্রাম/কেজি

 

সাবধানতাঃ ব্যবহারের সময় ধূমপান, আহার ও পানীয় গ্রহণ করবেন না। শরীরে লাগানো, গন্ধ ও স্বাদ নেওয়া নিষেধ বাতাসের বিপরীতে স্প্রে করবেন না। বৃষ্টির ঠিক আগে বা পরে বালাইনাশক স্প্রে করবেন না। স্প্রে করার পূর্বে নাক, মুখ ঢেকে নিন এবং চশমা ও গায়ে বস্ত্র পরিধান করুন। ব্যবহার শেষে বালাইনাশকের খালি প্যাকেট মাটির নিচে পুঁতে রাখুন। হাত, পা, মুখ ও কাপড় চোপড় সাবান-পানি দিয়ে ধুয়ে ফেলুন। মানুষ ও পশুখাদ্য থেকে দূরে এবং শুকনো ও ঠান্ডা জায়গায় রাখুন।


বিষক্রিয়ার লক্ষনঃ বমি বমি ভাব, মাথা ব্যাথা, দূর্বলতা, চুলকানি, চোখ ও মুখ লাল হয়ে যাওয়া, মুখ দিয়ে লালা পড়া ইত্যাদি।

প্রাথমিক চিকিৎসাঃ চোখে পড়লে পরিস্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। গায়ে লাগলে সাবান ও প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি পেটে চলে যায় তাহলে বমি করান। অচেতন রোগীকে বমি করানোর চেষ্টা করবেন না। দ্রুত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।

প্রতিষেধকঃ সুনির্দিষ্ট কোন প্রতিষেধক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন।

অন্যান্য বিভাগসমূহ