placeholder
এক্সট্রা ক্লীন ৩৩ ইসি পেন্ডিমিথালিন ৩৩% (Pendimethalin 33% EC)

ফরমুলেশনের ধরন: ইসি

 

পেন্ডিমিথালিন:

একটি নির্বাচিত প্রি এবং আর্লি পোস্ট ইমারজেন্স আগাছানাশক। এটি আলু, পিঁয়াজ, রসুন, ধনিয়ার জমির অধিকাংশ একবর্ষজীবি ঘাস এবং চওড়া পাতাবিশিষ্ট আগাছার অঙ্কুরোদগমে বাধা প্রদান করে আগাছাকে সফলভাবে দমন করে। এটি আগাছার কোষ বিভাজনকে বিঘ্নিত করে তার বংশবৃদ্ধিতে বাধা প্রদান করে। 

 

এক্সট্রা ক্লীন ৩৩ ইসি ব্যবহারের সুবিধা

  • একটি কার্যকরী নির্বাচিত প্রি এবং আর্লি পোস্ট ইমারজেন্স আগাছানাশক।
  • ইহা আলু ও পিঁয়াজের জমির মুথা, বথুয়া সহ অধিকাংশ একবর্ষজীবি ঘাস এবং চওড়া পাতাবিশিষ্ট আগাছা সফলভাবে দমন করে।
  • এক্সট্রা ক্লীন ৩৩ ইসি বিভিন্ন ফসলের আগাছা জন্মানোর পূর্বেই প্রয়োগ করা হয় ফলে আগাছার বীজের অংকুরোদ্গম বন্ধ হয়ে যায়।
  • এছাড়াও ইহা অংকুরোদ্গমশীল আগাছার মূল ও পাতা দ্বারা শোষিত হয়ে আগাছাকে মেরে ফেলে।

এক্সট্রা ক্লীন ৩৩ ইসি এর ফরমুলেশন হল ইসি, ইমালসিফাইয়েবল কনসেন্ট্রেট (ইসি/EC) একটি তৈলাক্ত তরল ফরমুলেশন। যা জৈব দ্রাবক যেমন বেনজিন, টলুইন ইত্যাদিতে নির্দিষ্ট পরিমাণে কীটনাশক দ্রবীভূত করে তৈরি করা হয় এবং এতে থাকে সার্ফ্যাক্ট্যান্টস। 

এই কীটনাশক ব্যবহারের আগে পানির সাথে মেশানো হয়। যা তেল ফোঁটাগুলির ভিতরে কীটনাশক ধারণ করে এবং একটি তেল জলের ইমালসন স্বতঃস্ফূর্তভাবে গঠন করে।

জৈব দ্রাবকে কীটনাশক দ্রবীভূত থাকায় ব্যবহারের আগে পানির সাথে মেশানো হলেও এর কার্যকারিতা অটুট থাকে। সার্ফ্যাক্ট্যান্টস থাকায় এটি বেশি জায়গা জুড়ে ছড়িয়ে যায়। এই দুইটি গুণের কারনে কৃষকদেরখরচ অনেক কমে যায়।

 

প্যাক সাইজ: ১০০ মিলি, ৪০০ মিলি

 

ইমালসিফাইয়েবল কনসেন্ট্রেট (ইসি/EC) কীটনাশক প্রয়োগের জন্য নিম্নলিখিত সুবিধা রয়েছে: 

  1. সহজ প্রক্রিয়াজাতকরণের প্রয়োজনীয়তা,
  2. নিম্ন সরঞ্জামের প্রয়োজনীয়তা,
  3. সক্রিয় উপাদানগুলির উচ্চ মাত্রা,
  4. অধিক স্টোরেজ স্থায়িত্ব,
  5. সুবিধাজনক ব্যবহার এবং
  6. উচ্চ জৈবিক ক্রিয়াকলাপ

 

প্রয়োগমাত্রা ও ব্যবহার বিধি:  


ফসলের নাম

বালাইয়ের নাম

৫ শতাংশ জমির জন্য

(১০ লিটার পানিতে)

একর প্রতি

আলু

আগাছা

৪০ মিলি

৮০০ মিলি

চা

আগাছা

৪০ মিলি

৮০০ মিলি

পিঁয়াজ

আগাছা

৫০ মিলি

১ লিটার

অন্যান্য বিভাগসমূহ