placeholder
অর্কা ২৫ এস পি এসিটামিপ্রিড ২০% + ল্যামডা সাইহ্যালোথ্রিন ৫% (Acetamiprid 20% + Lambda Cyhalothrin 5%) ফরমুলেশনের ধরন: সলিউবল পাউডার অর্কা ২৫ এস পি এর প্রতি ১ কেজিতে ২০০ গ্রাম এসিটামিপ্রিড ও ৫0 গ্রাম ল্যামডা সাইহ্যালোথ্রিন বিদ্যমান।

এসিটামিপ্রিড 

এসিটামিপ্রিড হল ক্লোরোপাইরিডিনিল নিওনিকটিনয়েডস গ্রুপের একটি কীটনাশক। এটি হল সিস্টেমিক কীটনাশক যা রস চুষে খায় এমন পোকা-মাকড়ের বিরুদ্ধে বেশি কার্যকর। এসিটামিপ্রিড কীটনাশক পোকার জীবনের যেকোন স্টেজেই (ডিম, লার্ভা, পূর্নবয়স্ক) কাজ করে। এটি স্পর্শক ও পাকস্থলীয় গুণসম্পন্ন এবং এটি গাছের জন্য ক্ষতিকর নয়।

ল্যামডা সাইহ্যালোথ্রিন

যে কীটনাশক স্পর্শক ও পাকস্থলীয় গুণসম্পন্ন কীটনাশক তাদেরকে দ্বিমুখী কার্যকরী কীটনাশক বলে। ল্যামডা সাইহ্যালোথ্রিন সেই রকম একটি কীটনাশক। এর অবশিষ্টের কার্যকারীতা অনেক দিন থাকে তাই কৃষকের খরচ বাচে । এটি একটি বহুমুখী গুন সম্পন্ন কীটনাশক। অন্য পাইরিথ্রয়েডস কীটনাশকের মত এটিও পোকার নার্ভাস সিস্টেমে আঘাত করে পোকার কর্মক্ষমতা নষ্ট করে দেয় এবং তাদের মৃত্যু ঘটায়।

অর্কা ২ এস পি এর ফরমুলেশন সলিউবল পাউডার, সলিউবল পাউডার হ'ল কীটনাশকের বিশেষায়িত ফরমুলেশন যেখানে সক্রিয় উপাদান গুঁড়ো আকারে আসে (অনেকটা ওয়েটেটেবল পাউডারগুলির মতো।

 

প্যাক সাইজ: ১০ গ্রাম, ৫০ গ্রাম, ১০০গ্রাম, ৫০০ গ্রাম

  

সলিউবল পাউডার ফরমুলেশনের সুবিধা হল:

  • সলিউবল পাউডার সহজেই পানিতে দ্রবীভূত হয়, অনেকটা যখন চিনি পানিতে দ্রবীভূত হয়।
  • সলিউবল পাউডার স্প্রেয়ারের নজল বা অগ্রভাগে জমাট বেধে থাকেনা, ব্যবহার করা সহজ ও সাশ্রয়ী।
  • এর Residual Efficacy বা অবশিষ্টাংশের কার্যকারীতা অনেক দিন টিকে থাকে।
  • এদের মাঝে ওয়েটিং ও ডিসপার্সিং এজেন্ট থাকে ফলে সহজেই দ্রবীভূত হয়

 

প্রয়োগমাত্রা ও ব্যবহার বিধি:

 

ফসলের নাম
 

পোকার নাম
 

৫ শতাংশ জমির জন্য (১০ লিটার পানিতে)
 

হেক্টর প্রতি
 

আম

 হপার

১০ গ্রাম

৫০০ গ্রাম

বেগুন

এফিড, জেসিড, সাদামাছি
 

৫ গ্রাম

২৫০ গ্রাম


অন্যান্য বিভাগসমূহ