ব্রোমাডিয়লন হল এক ধরনের
রডেন্টিসাইড যা ইদুর মারার জন্য ব্যবহার করা হয়। এটি দ্বিতীয়-প্রজন্মের
4-হাইড্রোক্সেকমারিন ডেরাইভেটিভ এবং ভিটামিন কে বিরোধী।
প্যাক সাইজ: ৫০ গ্রাম, ১০০ গ্রাম
অন্যসব ইদুর মারার ওষুধের যেখানে কয়েকদিন লাগতে পারে এর
কার্যকারীতা প্রদর্শনের জন্য সেখানে ব্রোমাডিয়লন খুব দ্রুত কাজ করে। এটি ইদুর মুখে
দেবার সাথে সাথে তা তাদের রক্তের সাথে মিশে গিয়ে রক্ত জমাট বাধার প্রক্রিয়াকে
বাধাগ্রস্ত করে। ফলে অভ্যন্তরীন রক্তক্ষরনের জন্য ইদুর মারা যায়। এর কার্যকারীতার
জন্য উন্নত বিশবে একে "সুপার ওয়ারফারিন" বলা হয়।
ব্যবহার বিধি: ধান ক্ষেতের ইঁদুর দমন করার জন্য কার্যকর। ইঁদুরের
গর্তের মুখে বা চলাচলের পথে র্যাটোনিল দিয়ে রাখুন।