placeholder
সুপার ম্যাক ৫ ডব্লিউডিজি বেটা সাইপারমেথ্রিন ২% + এমামেক্টিন বেনজয়েট ৩% (Beta Cypermethrin 2% + Emamectin Benzoate 3% WDG) ফরমুলেশনের ধরন: ডব্লিউ ডিজি সুপার ম্যাক ৫ ডব্লিউডিজি প্রতি ১০০০ গ্রামে আছে ২০ গ্রাম বেটা সাইপারমেথ্রিন ও ৩০ গ্রাম এমামেক্টিন বেনজোয়েট।

বেটা সাইপারমেথ্রিন

পাইরিথ্রয়েড গ্রুপের কীটনাশক, উদ্বায়ী, নন-সিস্টেমিক। স্পর্শক ও পাকস্থলীয় গুণসম্পন্ন। অধিক সংখ্যক পোকামাকড়ের বিরুদ্ধে কার্যকর, অবশিষ্টের কর্মক্ষমতা অধিক সময় থাকে তাই কৃষকের খরচ কমে।

 

এমামেক্টিন বেনজয়েট

এটি এভারমেক্টিন গ্রুপের স্পর্শক ও নন-সিস্টেমিক কীটনাশক। ট্রান্সল্যামিনার গুণসম্পন্ন হওয়াতে সরাসরি পাতার মাঝে প্রবেশ করে।

এমামেক্টিন বেনজয়েট জৈব পদার্থে দ্রবণীয়, পানিতে কম দ্রবনীয় । এই কীটনাশকের কম বিষাক্ত প্রভাব রয়েছে কারণ এর কিছু উপাদান প্রাকৃতিক উৎস যেমন স্ট্রেপটোমাইসেস ব্যাকটিরিয়া থেকে আসে।

এই কীটনাশক যখন পোকামাকড় গ্রহন করে তখন তারা প্যারালাইসিস বরন করে অথবা পক্ষাঘাতগ্রস্ত হয়। এই কেমিক্যালের একটি অনন্য বৈশিষ্ট্য হল এই কীটনাশক যখন পাতায় প্রয়োগ করা হয় তখন তা পাতার কোষ দ্বারা শোষিত হয় এবং এর কার্যকারীতা তখনই প্রকাশ পায় যখন কোন পোকা সেই পাতা খায়। এই বৈশিষ্ট্য থাকার কারনে এটি একটি কার্যকর কীটনাশকে পরিনত হয়েছে।

সুপার ম্যাক ৫ ডব্লিউডিজি এর ফরমুলেশন ডব্লিউডিজি, ডব্লিউডিজি এমন দানা যা ধূলাবালি ছাড়া এবং যা পানির মধ্যে দ্রবীভূত হয়ে সাসপেনসন এর তৈরি করে। এই সাসপেনসনের মাঝেই এক্টিভ ম্যাটেরিয়াল থাকে। তারা অনেক বেশি টার্গেট ওরিয়েন্টেড, তার মানে ডব্লিউডিজি ফরমুলেশনের কীটনাশক যে কীট বা পোকা মারতে ব্যবহার করা হয় তারা ঐ কীট বা পোকা মারতে খুবই কার্যকর।

ডব্লিউডিজি ফরমুলেশনের কীটনাশক অত্যন্ত ঘন ফর্মুলেশন, যা সহজেই জলের সংস্পর্শে আসলে মিশে যায়।

 

প্যাক সাইজ: ১০ গ্রাম, ৩০ গ্রাম

সুপার ম্যাক ৫ ডব্লিউডিজি এর ফরমুলেশন ডব্লিউডিজি হওয়ার কিছু সুবিধা 
 

·       ধুলোহীন তাই ইনহেলেশন বিপত্তি হ্রাস করে

·       সক্রিয় উপাদানগুলির উচ্চ লোডিং সম্ভব (90% পর্যন্ত)

·       কোনও স্ফটিক বৃদ্ধি বা অবক্ষেপ নেই

·       হ্যান্ডেল করা এবং সঞ্চয় করা সহজ

 

প্রয়োগক্ষেত্র ও মাত্রা:

 

ফসলের নাম

পোকার নাম

৫ শতাংশ জমির জন্য (১০ লিটার পানিতে)

হেক্টর প্রতি

ধান

মাজরা পোকা

১.৫ গ্রাম

৭৫ গ্রাম

বেগুন

ডগা ও ফল ছিদ্রকারী পোকা

১.৫ গ্রাম
 

৭৫ গ্রাম
 

শিম

ফল ছিদ্রকারী পোকা

১.৫ গ্রাম
 

৭৫ গ্রাম
 

চা

হেলোপেলটিস

১.৫ গ্রাম
 

৭৫ গ্রাম
 

 

অন্যান্য বিভাগসমূহ